মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিজের প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ণ

Spread the love

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ১৫ বছর পর নিজের প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হয়ে তিনি ফাঁসির দণ্ড পান।

আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত দুটি ট্রাইব্যুনালের মধ্যে ট্রাইব্যুনাল-১ থেকে এ পর্যন্ত ৪৪টি এবং ট্রাইব্যুনাল-২ থেকে ১১টি মামলার রায় ঘোষণা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ের পর সব আইনি প্রক্রিয়া শেষ হলে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের ছয়জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ফাঁসিপ্রাপ্তদের মধ্যে পাঁচজন ছিলেন জামায়াতে ইসলামীর তৎকালীন শীর্ষস্থানীয় নেতা—আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মীর কাসেম আলী। এছাড়া মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হয়েছে বিএনপির স্থায়ী কমিটির তৎকালীন সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের বিচার। এছাড়া আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম ও হত্যার ঘটনার মামলাও সমান গুরুত্ব পাচ্ছে।

এর পাশাপাশি নিজের গড়া ট্রাইব্যুনালেই শেখ হাসিনা আদালত অবমাননার মামলায় বিনাশ্রম কারাদণ্ড পান। গত ২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। চলতি বছরের এপ্রিল মাসে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। প্রসিকিউশন জানিয়েছে, শেখ হাসিনার ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন একটি অডিও রেকর্ড অনলাইনে ছড়িয়ে পড়ায় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার চেষ্টা হয়েছিল। আদালত এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার কারণে তাকে সাজা প্রদান করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর

মনোনয়ন নিয়ে সহিংসতা: বিএনপির চার নেতা বহিষ্কার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‌‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

হজ কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সভা

আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ১৪

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

দুই বছর পর স্থায়ী হলো ২৯ নির্বাচন কর্মকর্তার চাকরি

৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিএনপির ‘বিজয় র‍্যালি’