সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় শাহাদাৎবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, আগামী ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর-পঙ্গু হাসপাতাল) গিয়ে জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি শহিদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।
এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


















