বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ মঞ্চে ছাত্রলীগের হামলা, ব্যাপক ভাঙচুর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ

Spread the love

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মঞ্চে থাকা চেয়ার ভাঙচুর করে।

এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই দিনে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তাদের মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় জড়ো হচ্ছিলেন। তবে কর্মসূচি শুরুর আগেই তাদের সমাবেশ মঞ্চে এই হামলার ঘটনা ঘটলো। আজকের পদযাত্রায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ