বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় জয়নুলের প্রতিক্রিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে ‘ঈদের দিন’ উল্লেখ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। বৃহস্পতিবার আপিল বিভাগের ঐতিহাসিক রায় ঘোষণার পর তিনি বলেন, সর্বসম্মতিক্রমে দেওয়া এই রায়ের ফলে দেশের মানুষ এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কারণেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবার ফিরেছে।

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ করেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এই রায় দেন। আদালতে আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে এজলাস ছিল পূর্ণ।

রায়ে বলা হয়, সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যেসব এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাদি হত্যা: আসামিদের কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন: বিভিন্ন মহলের অভিনন্দন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, দোয়ার আহ্বান নাসীরুদ্দীনের

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

মিটফোর্ড হত্যাকাণ্ড: সোহাগ হত্যা ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বে – ডিএমপি

তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরছেন এনসিপিতে?

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে

ছাত্রদলকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: এ্যানি