শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন: বিভিন্ন মহলের অভিনন্দন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের প্রবীণ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করার পর তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের হাইকমান্ডের সিদ্ধান্তের পর তিনি দলীয় শীর্ষ পদ থেকে সরে দাঁড়ান এবং সিইসি এ এম এম নাসির উদ্দীনের কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করা হয়। দীর্ঘ দিন ধরে রাজপথে দলীয় কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া এই অভিজ্ঞ নেতাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদাপূর্ণ পদে বিএনপির পক্ষে মনোনয়ন দেওয়ায় দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে তাঁকে শুভকামনা ও উষ্ণ অভিনন্দন জানানো হচ্ছে।

এক অভিনন্দন বার্তায় ‘জনতার প্রবাসী’র চেয়ারম্যান এ এইচ এম মুজাহিদুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘ ত্যাগ, সততা ও পরিচ্ছন্ন রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশের গণতান্ত্রিক ভিত্তি সুদৃঢ় করতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তাঁর মনোনয়ন লাভের খবরে ঠাকুরগাঁওসহ সারাদেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে সংসদ সদস্যদের সরাসরি ভোটাভুটির মাধ্যমে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত