শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, দোয়ার আহ্বান নাসীরুদ্দীনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন, তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি স্থিতিশীল আছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, তিনি চিকিৎসক ও নার্সদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন।” তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের আন্তরিক দোয়া অব্যাহত থাকুক।

এর আগে সকালেই বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে যান এনসিপির তিন নেতা—সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার চলমান চিকিৎসা ও সর্বশেষ অবস্থার খোঁজ নেন।

গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতির পর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। এছাড়া দলের বিভিন্ন নেতা ও প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারও তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেওড়াপাড়া মেট্রোরেলের গেটে আটকা দুই নারী, অতঃপর…..

দুর্গাপূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত: র‍্যাব ডিজি

দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৬ বাসের সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

লোকসানের অন্ধকারে বিদ্যুৎ খাত, বাজেটে বাড়ছে অসহনীয় চাপ

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

গোপালগঞ্জ সহিংসতা: নিহতের সংখ্যা বেড়ে ৫, গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু

“শাকিব খান” আপনারা ৩০০ রান করলেও ম্যাচ হারবেন!

শুধু নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি, সংস্কার নিয়ে বিরোধ নেই: তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ