রবিবার , ৫ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: সাংবাদিকদের সঙ্গে ইসির মতবিনিময় সোমবার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ২:১৪ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)

রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়ার এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

ইসি সূত্র জানায়, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সাংবাদিক, পর্যবেক্ষক ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিচ্ছে কমিশন।

ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, সোমবারের আলোচনায় ৪০ জনের বেশি গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর অংশীজনদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত শেরেবাংলা নগরের ‘জুলাই জাদুঘর’

যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে আজ

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর গুজব:তথ্যমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকাল

সাইফের ওপর ছুরিকাঘাত, কোথায় ছিলেন কারিনা?

‘ইচ্ছাকৃত গর্ভপাতে’ দেশে কিশোরী ও মধ্যবয়সী নারীদের কন্যাশিশুর ভ্রূণ বেশি: বিবিএসের প্রতিবেদন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার প্রবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা: এলাকায় উত্তেজনা

গোপালগঞ্জে কারফিউ অব্যাহত