সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাইবার বুলিংয়ের জবাব মিলবে ব্যালটে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তার বিরুদ্ধে সাইবার বুলিং চালানো হচ্ছে। তবে শিক্ষার্থীরা এর জবাব ব্যালটের মাধ্যমে দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি বলেন,

“ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, প্রতিকূলতা থাকুক—তবুও কাল ভোট দিয়ে অপপ্রচারের জবাব দিতে হবে। আমরা কখনো পেছন থেকে আঘাত করিনি, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করেছি। যারা তা না পেরে এখন সাইবার বুলিং করছে, শিক্ষার্থীরা তাদের ব্যালটে প্রতিহত করবে।”

সংবাদ সম্মেলনে ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন,

“আগামীকাল সাইবার অ্যাটাকের বিরুদ্ধে ব্যালট অ্যাটাক হবে। যারা এখন প্রতিদ্বন্দ্বিতায় ভয় পেয়ে সাইবার হামলা চালাচ্ছে, তারা যদি জিতে যায়, তাহলে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীর ফেসবুক আইডি ভবিষ্যতে হুমকির মুখে পড়বে।”

উল্লেখ্য, আগামীকাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। এর আগে ছাত্রদলের দুই প্রার্থীর ফেসবুক আইডি ডিজেবল হওয়ার অভিযোগ উঠেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রমা থেকে সুচিত্রা সেন

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

চূড়ান্ত ফল: কোন দলের কত আসন

অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

ডিটওয়া ঘূর্ণিঝড়ে তামিলনাডু–অন্ধ্র–পুদুচেরিতে রেড অ্যালার্ট

বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা : চালক-হেলপারসহ ৩ জন নিহত

যুদ্ধবিরতির পরও গাজায় খাদ্য সংকট ‘বিপর্যয়কর’ অবস্থায় : ডব্লিউএইচও

বেরোবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের জন্য ইসি পুনর্গঠন

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্পকে আরব নেতাদের অনুরোধ: ইসরায়েলের উদ্বেগ