রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনার মামলার রায় কেন্দ্র করে ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

Spread the love

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের জন্য সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিমকোর্ট। রোববার সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে পাঠানো এই চিঠিতে ট্রাইব্যুনাল এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েনের অনুরোধ করা হয়েছে। এর আগেও গত বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সেনা মোতায়েনের চিঠি পাঠানো হয়, যার পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছিল।

দেশের বর্তমান পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতা বিবেচনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ঢাকাসহ চার জেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখযোগ্য, মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অভিযুক্ত। আসামিদের মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

সর্বশেষ - অপরাধ