শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নারায়ণগঞ্জে যুবককে চাকু–গুলিতে গুরুতর জখম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

Spread the love

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বেগম রোকেয়া স্কুলের গলির সামনে মো. নাহিদুর রহমান পারভেজ (৩০) নামে এক যুবক সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন। শনিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় তাকে চাকু, লোহার রড ও পিস্তলের আঘাত করা হয়। আহত পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পারভেজ মাসদাইর এলাকার বাসিন্দা, ১৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এবং পেশায় মুদি ব্যবসায়ী। পাশাপাশি তার কনফেকশনারি দোকান ও ইন্টারনেট ব্যবসাও রয়েছে।

আহত পারভেজ জানান, মাসদাইর বাজার থেকে ফেরার পথে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি অস্ত্র বের করে গুলি করে। পরে আরেকজন পিছন থেকে এসে চাকু দিয়ে কোপ দেয় এবং তৃতীয়জন লোহা দিয়ে মাথায় আঘাত করে। তিনি অভিযোগ করেন, এলাকাটিতে কয়েকজন মাদক ব্যবসায়ী থাকায় তারা মনে করেছে তিনি তাদের লক্ষ্য করছেন।

পারভেজের মা মোকারিমা অভিযোগ করে বলেন, “তারা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। আমি বিচার চাই।”

ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

কুমিল্লায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২টি সুপারিশ উপস্থাপন

কুয়াশায় গাড়ি চালাতে বিআরটিএ’র চার নির্দেশনা

ক্ষমতালিপ্সুদের বাংলার মাটিতে স্থান নেই : সৈয়দ রেজাউল করিম

কিরগিজস্তান থেকে প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি দেশে ফিরলেন

ইসরায়েলে ইরানের নবম দফা হামলা: বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ