বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৮ বছর পর দেশে ফিরছেন জাইমা রহমান, বাবার সঙ্গেই প্রত্যাবর্তন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

Spread the love

মাত্র ১৩ বছর বয়সে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন জাইমা রহমান। কোনো অপরাধ নয়, কোনো ব্যক্তিগত দায় নয়—তার পরিচয়ই ছিল তার ‘অপরাধ’। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি। রাজনৈতিক বাস্তবতায় শৈশবেই ছিন্ন হয়ে যায় স্বাভাবিক জীবনধারা।

আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৮ বছরের নির্বাসন শেষে বাবার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন জাইমা রহমান। সময়ের সঙ্গে বদলেছে প্রেক্ষাপট, বদলেছে ইতিহাস, আর বদলেছে জাইমার জীবনও।

বর্তমানে ৩০ বছর বয়সী জাইমা রহমান একজন শিক্ষিত ও প্রতিষ্ঠিত তরুণী। ব্রিটেনে বেড়ে ওঠা জাইমা কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন এবং ২০১৯ সালে Call to the Bar সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য ব্রিটিশ ল’ ফার্মে আইনজীবী হিসেবে কর্মরত।

রাজনৈতিক পরিবারে জন্ম হলেও এখনো বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত নন জাইমা রহমান। তবে সম্প্রতি বিএনপির সাইবার টিমের সঙ্গে একটি অনলাইন বৈঠকে তার বক্তব্য ও বিশ্লেষণ রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। পর্যবেক্ষকদের মতে, রাজনীতিতে সরাসরি যুক্ত না থাকলেও তার রাজনৈতিক সচেতনতা ও উপলব্ধি উপেক্ষা করার মতো নয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

দেশে হামের প্রাদুর্ভাব আরও তীব্র: ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সিকে অনুমতি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট ও এমপিদের জোরালো চাপ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু হচ্ছে কাল

এক দিনেই ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন, ২ হেলিকপ্টারে আঘাত হানল ইরান

কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের গণসমাবেশ