শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জেলায় জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

দেশের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষতায় দক্ষ করে তুলতে দেশের সব জেলায় দুই মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কোনো ধরনের প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ও খাবারের ভাতা দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন

সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।

তবে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।

চার প্যাকেজে প্রশিক্ষণ

দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে পুরো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রশিক্ষণ শুরু ১ অক্টোবর

চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুই মাসব্যাপী এআই বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ তৈরি হবে

সর্বশেষ - অপরাধ