বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিজয়ের শেষ ছবি ‘জননায়ক’ প্রি-রিলিজে রেকর্ড আয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ণ

Spread the love

থালাপতি বিজয় অভিনীত ‘শেষ’ ছবি জননায়ক মুক্তির দুই মাস আগেই বাণিজ্য জগতে রেকর্ড গড়েছে। অ্যাকশন-রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিনেমার প্রি-রিলিজ ব্যবসা ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপির বেশি পৌঁছেছে।

ইন্ডিয়া টু ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু অঞ্চলের সিনেমা হলের স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। বিদেশের স্বত্ব থেকে এসেছে প্রায় ৮০ কোটি রুপি। এছাড়া অডিও স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ৩৫ কোটি রুপিতে, আর ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম ভিডিও ১১০ কোটি রুপিতে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্যাটেলাইট ও অন্যান্য অঞ্চলের স্বত্ব বিক্রির পর প্রি-রিলিজ আয় ৪০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছাতে পারে।

এইচ বিনোথ পরিচালিত ও কেভিএন প্রোডাকশনস প্রযোজিত ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল (তামিল ছবিতে অভিষেক), মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন ও প্রিয়ামণি।

‘জননায়ক’ ছবিটিই বিজয়ের অভিনেতা হিসেবে শেষ সিনেমা হিসেবে ধরা হচ্ছে। পরবর্তীতে তিনি পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করবেন বলে আশা করা হচ্ছে। সিনেমাটি আগামী ৯ জানুয়ারি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিম্নচাপের প্রভাবে সব সমুদ্রবন্দরে এক নম্বর সতর্কতা

ঈদযাত্রায় ভোগান্তি ও ভাড়া নৈরাজ্যের শঙ্কা

বান্দরবানে মর্মান্তিক দুর্ঘটনা: পর্যটকের মৃত্যু, ট্যুর গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ধানমন্ডি ৩২: ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া

দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দায়ী করলেন ট্রাম্প

নয়াপল্টনে শিশুকে দুই শিক্ষকের পৈশাচিক নির্যাতন: ভিডিও ভাইরাল

পোস্টাল ব্যালট কারচুপি ও বৈষম্যের অভিযোগ নজরুল ইসলাম খানের

আল্লাহর নামে তিনবার শপথ করে অঙ্গীকার করলেন জামায়াত আমির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাক্ষাৎ