শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘খালেদা জিয়াকে সবার কাছে পৌঁছে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান’: আসিফ নজরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ

Spread the love

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বেগম খালেদা জিয়া যখন কারাবন্দি ও গুরুতর অসুস্থ ছিলেন, তখন তাঁর পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নাগরিক শোকসভায় তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকারীরা খালেদা জিয়াকে সাধারণ মানুষের কাছে নতুন করে পৌঁছে দিয়েছে এবং এক স্বৈরাচারকে বিতাড়িত করেছে। বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালো রাখতে হলে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

একই অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. মাহবুবউল্লাহ বলেন, ত্যাগ, সততা এবং অসীম ধৈর্য্য ধারণের ক্ষমতার কারণে এই জনপদের মানুষ খালেদা জিয়াকে আজীবন মনে রাখবে। তিনি সতর্ক করে বলেন, খালেদা জিয়ার দেওয়া আদর্শ ও মন্ত্রগুলো ধারণ করলেই দেশ ও তাঁর দল রক্ষা পাবে। তাঁর মতে, বেগম জিয়ার মৃত্যুতে তাঁর আদর্শের মৃত্যু হয়নি, বরং এটিই হবে আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত, বলছে ৮০টি থিংকট্যাংক

ভোটের দিন ইন্টারনেট সচল থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণতন্ত্র পুনঃসূচনার প্রতীক হবে ত্রয়োদশ নির্বাচন: ইসি

নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার

অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রবাসীদের জন্য

এনজিও ও কর্পোরেট মডেলে দেশ চালানো যায় না: ড. মঈন খান

শাপলা চেয়ে ব্যর্থ—কারণ বলে দেবে না ইসি: সিইসি

পলায়নকারী নয়, জনগণের সেবক চান জ্বালানি উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালুর প্রতিশ্রুতি ওমানের শ্রমমন্ত্রীর