মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কুবিতে জাইকার প্রতিনিধি দল, প্রযুক্তি খাতে সহযোগিতার আশ্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ

Spread the love

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)–এর একটি প্রতিনিধি দল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিদর্শন করেছে। সফরের অংশ হিসেবে তারা প্রকৌশল অনুষদের অবকাঠামো পরিদর্শন করেন এবং ভবিষ্যতে প্রযুক্তি ও প্রশিক্ষণ খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাইকা বিশেষজ্ঞ শোজি আকিহিরো ও কাতসুকি নাহু, সিএসই বিভাগের প্রধান ড. মাহমুদুল হাছান এবং আইসিটি সেলের পরিচালক ড. মো. মেহেদী হাসান।

বৈঠকে জানানো হয়, জাইকা ও আইসিটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রকল্পের আওতায় কুবির ছয়জন শিক্ষককে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং ও ইনফরমেশন সিকিউরিটি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়াতে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স (এনআইআই)–এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে। জাইকা প্রতিনিধি দল এ বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি দ্বিগুণ বৃদ্ধি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

‘আওয়ামী লীগের পথেই হাঁটছে জামায়াত’: আবদুস সালামের মন্তব্য

সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক; বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

ইসরায়েল-ইরান যুদ্ধ পোশাক শিল্পে নতুন চ্যালেঞ্জ

ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরিতে ব্যস্ত নির্বাচন কমিশন

‘যুক্তরাষ্ট্র পতনশীল দেশ’, চীনের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে যা বললেন ট্রাম্প

মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে চার স্কুলে পরীক্ষা বাতিল

ফরাসি সহযোগিতায় যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি শুরু ভারতের

তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনুসের