মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আলোচনায় বসতে রাজি জামায়াত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বানকে ইতিবাচক বলেছেন জামায়াতে ইসলামী’র নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে জামায়াতও আলোচনায় বসতে প্রস্তুত।

রবিবার আট রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত দলগুলোর নেতারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিও পুনর্ব্যক্ত করেন।

সৈয়দ তাহের বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না। উপদেষ্টা পরিষদ যদি শুধু পর্যবেক্ষক হয়ে থাকে, তবে রেফারির দায়িত্ব কে নেবে? সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও জানান, একই দিনে গণভোট ও নির্বাচন আয়োজনের কোনো যৌক্তিকতা নেই।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “আমাদের পাঁচ দফা দাবি অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট আয়োজন করতে হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরবর্তী নির্বাচন বৈধতা হারাবে।”

দলগুলো তিনটি দাবিকে অগ্রাধিকার দিয়েছে—জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং সংশোধিত আরপিওতে আর কোনো পরিবর্তন না আনা।

সর্বশেষ - অপরাধ