সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২৭৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, এসআই থেকে ইন্সপেক্টর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ পুলিশের ২৭৩ জন কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৩ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির ঘোষণা করা হয়।

পদোন্নতি তালিকায় উল্লেখ করা হয়েছে—

  • নিরস্ত্র সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৪৮ জন।
  • সশস্ত্র সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ৯৭ জন।
  • পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন ২৮ জন কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পদোন্নতি জনস্বার্থে জারি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ