শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবেন না

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “এক দলকে কোলে করে রাখবেন, আরেক দলকে কাঁধে রাখবেন- বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম (কর্মসূচি) করবেন না। আমরা সহযোগিতা করছি, দ্রুত নির্বাচন দিন। দেশে শান্তি ফিরবে। না দিলে আমরা ভাবব, দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ধরে।”

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই মৌন মিছিলের আয়োজন করে।

মির্জা আব্বাস শহীদদের আত্মত্যাগ নিয়ে ‘রাজনৈতিক ব্যবসা’ চলছে উল্লেখ করে আক্ষেপ করেন। তিনি বলেন, “শহিদদের জন্য মাঝে মাঝে আমার খুব আফসোস হয়, আমার খুব কষ্ট হয়। আমিও আন্দোলনের মাঠে ছিলাম, গুলির মুখেই ছিলাম, এই মঞ্চেই ছিলাম। আমার মনে হচ্ছে আমার যে ভাইগুলো শাহাদাত বরণ করেছেন তারা যদি আজ কেউ একজন বেঁচে থাকতেন কিংবা তারা যদি বুঝতে পারতেন যে তাদের শাহাদাতবরণকে নিয়ে, তাদের লাশ নিয়ে তাদের আত্মীয়-স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা-বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তারা লজ্জা পেতেন। তারা দেখতে পেতেন, তারা যে কারণে জান দিয়েছিলেন সেগুলোর সঠিক বাস্তবায়ন হচ্ছে না।”

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, “পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন আন্দোলনের শহিদ, আন্দোলনের শহিদ। আরে ভাই জুলাই আন্দোলনের শহিদদের সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই। তারা সারাদেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে।”

তিনি বলেন, “আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি, কিন্তু সেগুলোর প্রতিদান নেই, আমরা চাইও না। আজকে তাদেরকে ভিত্তি করে একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করীমের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, “একজন তথাকথিত পীর সাহেব বলেছেন, জামায়াতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গায় পচে যাবে। মনে আছে কি আপনাদের কথাটা? তিনি আজ জামায়াতের কোলে উঠে বসেছেন। আবার যেই জামায়াতের নেতারা একসময় বিএনপির কাঁধে পারা দিয়ে মন্ত্রী হয়েছেন, একসময় আওয়ামী লীগের কাঁধে পারা দিয়েও তারা মন্ত্রী হয়েছেন। বিভিন্ন সময়ে তারা দালালি করেছে, তাদের বিক্রি করছে।”

তিনি হুঁশিয়ারি দেন, “বিএনপিকে অনেকে আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি ভাইদের বলব, দয়া করে জিহ্বায় একটু লাগাম দিন। আপনাদের ভালো হবে, আমাদের ভালো হবে। এমন বাজে কথা বলবেন না যা মানুষের রক্তে আগুন ধরিয়ে দিতে পারে। বিএনপি ঝগড়ার দল নয়, বিএনপি গণতন্ত্রকামী দল, জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করে।”

আজ বিকেল ৫টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়। কাকরাইল মোড়, মৌচাক হয়ে রামপুরার আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল হক মজনুর সভাপতিত্বে, সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী সপু, আমিরুজ্জামান খান শিমুল, আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর দক্ষিণ বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জাপানের পূর্ণ সমর্থন, ৬ সমঝোতা স্মারক সই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে অবহেলার কারণে ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

বিতর্কিত বক্তব্যে ফের আলোচনায় শাহজাহান চৌধুরী

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু

দাবদাহে পুড়বে দেশ, তাপমাত্রা ছাড়াতে পারে ৪২ ডিগ্রি

সংবিধান সংশোধনে জটিলতা তৈরি করতেই কিছু লোক পিআর পদ্ধতি চায়

এভারকেয়ারেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে হত্যায় ঢাকার তীব্র নিন্দা

টানা ১২ দিনের শারদীয় ছুটি শেষে আজ খুলছে স্কুল