বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পরমাণু শক্তির দৌড়ে ট্রাম্পের ফেরার ঘোষণা, বাড়ছে বৈশ্বিক উত্তেজনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ণ

Spread the love

বিশ্বজুড়ে পারমাণবিক শক্তি প্রদর্শনের নতুন অধ্যায় শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন। বুধবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্রও এই কর্মসূচি পুনরায় শুরু করবে।

এর মাধ্যমে ১৯৯২ সালের পর প্রথমবার যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথে হাঁটতে যাচ্ছে। ট্রাম্প বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ভাণ্ডার যুক্তরাষ্ট্রেরই, এরপর রয়েছে রাশিয়া ও চীন। তবে তিনি সতর্ক করে বলেন, পাঁচ বছরের মধ্যেই চীনের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে পৌঁছে যেতে পারে।

মাত্র কয়েক দিন আগেই রাশিয়া ‘বুরেভেস্তনিক’ ক্রুজ মিসাইল ও ‘পোসেইডন’ পারমাণবিক টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। পুতিন দাবি করেছেন, এই অস্ত্রগুলোর আঘাত ঠেকাতে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হবে না।

ট্রাম্পের নির্দেশনার পর বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং নতুন এক স্নায়ুযুদ্ধের সূচনা ঘটাতে পারে।

সূত্র: বিবিসি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম তীরে মসজিদে বসতি স্থাপনকারীদের আগুন, বিশ্বজুড়ে তীব্র নিন্দা

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন: অপরাধ ট্রাইব্যুনাল

আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, ১১৩৯ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রয়োজনে আগামী মাসে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করবে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের মেয়েদের

ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা

বৃহস্পতিবার ভারত থেকে আসছে ২৫ হাজার টন চাল

আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন

যুদ্ধ শেষ হয়নি, ৩ হাজার লক্ষ্যবস্তু এখনও বাকি: ট্রাম্প