রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

Spread the love

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকিরের বিরুদ্ধে ৭ম শ্রেণির স্কুল ছাত্রকে (১৩) মোবাইলে ডেকে নিয়ে বলাৎকার করার অভিযোগ উঠেছে।

শনিবার (১১ ডিসেম্বর) ১১টার দিকে উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চর সলিমাবাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

বলাৎকারের শিকার ছাত্র অভিযোগ করে জানায় , মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে তার সাথে বিএনপি নেতা জুয়েল ফকিরের পরিচয় হয়। এরপর গত শনিবার বিকেলে সম্ভুদিয়া বাজার এলাকায় স্থানীয় বিএনপি একটি জনসভা চলাকালে সেখানে তাদের সঙ্গে দেখা হয়। এরপর শনিবার রাত ১১টার দিকে জরুরি কথা আছে বলে তাকে উপজেলা চর সোলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে যায় জুয়েল। এরপর সেখানে একটি ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে।

এ বিষয়ে ছাত্রের পরিবার থানায় অভিযোগ দায়ের করতে গেলে স্থানীয় বিএনপি নেতারা যথোপযুক্ত বিচার দেওয়ার আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে আনেন।

এ বিষয়ে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে দলের সাধারণ সম্পাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযুক্ত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকির এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলবো।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ছাত্র বলাৎকারের বিষয়টি আমরা লোকমুখে শুনেছি । তবে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাওলানা আজহারীর বই নকল-বিক্রির অভিযোগে আদালতের স্বপ্রণোদিত তদন্ত

অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়েই ভারত থেকে আমদানি হচ্ছে ‘মিথানল’

এনসিপি’র নিবন্ধনে ৬ ত্রুটি, ৩ আগস্টের মধ্যে সংশোধনের নির্দেশ ইসির

স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে সরকারের বহুমুখী সাফল্যের চিত্র

নারী-শিশু নির্যাতন বন্ধে জামায়াত মহিলা বিভাগের ১০ দফা

শহীদ জিয়ার আদর্শে মানুষের মুখে হাসি ফোটানো হবে: তারেক রহমান

অস্ত্র ও  বিপুল পরিমাণ মদসহ তিনজন গ্রেপ্তার 

জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক

জান্নাতের মেহমান হোন বেগম জিয়া, জামায়াত আমিরের প্রার্থনা

‘দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান পদে আসছেন তারেক রহমান’