মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

Spread the love

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ভারতে বাংলাদেশ মিশন সংশ্লিষ্ট সাম্প্রতিক সহিংস ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে সংঘটিত দুঃখজনক ঘটনা এবং ২২ ডিসেম্বর উগ্রপন্থী ব্যক্তিদের দ্বারা শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের প্রেক্ষাপটে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য হাইকমিশনারকে তলব করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সংঘটিত সহিংস বিক্ষোভের ঘটনাগুলোতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের এ ধরনের কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায়। এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।

বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের জবাবদিহির আওতায় আনতে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে। একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার আশা করে—ভারত সরকার কূটনৈতিক কর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মা–মেয়ে হত্যা: গৃহকর্মী ও স্বামীর রিমান্ড মঞ্জুর

বুধবার সকাল থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছাবে: ইসি সানাউল্লাহ

৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন

র‌্যাব পরিচয়ে ব্যাংক ম্যানেজারের চাঁদাবাজির অভিযোগ

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে পাকিস্তানের ইরান সীমান্ত বন্ধ

প্রধানমন্ত্রী বললেন, ‘আরে খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না?’

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশাল অভিযান: ৪ হাজার সদস্যের অংশগ্রহণ

নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ভারত হাসিনার প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে: প্রেস সচিব

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে বিএনপি’র দোয়া ও মৌন মিছিল