শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত নারী দল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

বৃষ্টিতে বারবার বাধা এলেও জয় থামাতে পারেনি ভারতের মেয়েদের। ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভারত।

এর আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে সবারই একটি করে ম্যাচ বাকি থাকায় পয়েন্ট তালিকার শীর্ষ তিন অবস্থান ও সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতের মেয়েরা গড়ে ৩ উইকেটে ৩৪০ রানের পাহাড়।
দলের হয়ে প্রতীকা রাওয়াল ১৩৪ বলে ১২২ রান ও স্মৃতি মান্ধানা ৯৪ বলে ১০৯ রান করেন।
শেষদিকে জেমিমা রদ্রিগেজের অপরাজিত ৭৭ রান ইনিংসকে আরও শক্ত ভিত দেয়।

বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫ রান। তবে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইরা ৮ উইকেটে ২৭১ রানে থামে।

ফলাফল—বৃষ্টি আইনে ৫৩ রানে জয় ভারতের, এবং সঙ্গে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নিশ্চিত জায়গা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ে প্রাধান্য পাবেন নির্যাতিত কর্মীরা

ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, দাবি মিয়ানমারের

যুক্তরাষ্ট্রের আইডাহোতে বন্দুকধারীর গুলিতে দুই ফায়ার সার্ভিস কর্মী নিহত

আরব আমিরাতকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল

রমজানের আগেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডাকসু নির্বাচনে ফরম তুলতে ছাত্রদল নেত্রীকে বাধার অভিযোগ

যানজট নিয়ন্ত্রণে ঢাকায় এবার ড্রোন নজরদারি, আসছে ভিডিও মামলা