শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৫:২২ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুর্নুল জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবোঝাই একটি বাসে আগুন ধরে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বাসের নিচে আটকে যাওয়া মোটরসাইকেল থেকেই আগুনের সূত্রপাত হয়, যা কয়েক মিনিটের মধ্যেই গোটা বাসে ছড়িয়ে পড়ে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ১৫ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আগুন এখন নিয়ন্ত্রণে। তিনি বলেন, “যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই ভেতরে থাকা যাত্রীদের জানালা ভেঙে বের হতে হয়েছে। যারা বের হতে পেরেছেন, তারাই বেঁচে আছেন।”

ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান শুরু করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ

বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে স্বাক্ষর ট্রাম্পের

আজই রাজনৈতিক দলগুলোর কাছে যাবে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়–বন্যায় সহায়তা পাঠাল বাংলাদেশ

জনগণের ভোগান্তি কমাতেই মহাসড়কে নেমেছি: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশ ও ভারতের সীমান্ত বৈঠকে শান্তি ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে