বুধবার , ২২ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ণ

Spread the love

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

আদেশটি দেয়া হয়েছে আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম, খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়।

বুধবার (২২ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদেশে দুটি জাতীয় পত্রিকায় (বাংলা ও ইংরেজি) বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

এর আগে এদিন সকালে গুমের মামলায় অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে মাউশির বিশেষ নির্দেশনা

চট্টগ্রামে কুকি-চিনের ২০ হাজার ৩০০ ইউনিফর্ম উদ্ধার, গ্রেপ্তার ৩

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১৪ দেশের সামুদ্রিক জোট গঠন করলো সৌদি আরব

বাংলাদেশের নতুন আতঙ্কের নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস

ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকদের ওপর হামলা

আজ পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের প্রথম ম্যাচ

আইজিপি বাহারুল স্বেচ্ছায় চলে যাচ্ছেন, আলোচনায় পুনরায় ডিএমপি কমিশনার সাজ্জাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

জুলাইয়ে হত্যাচেষ্টা: হাসিনা–জয়–কাদেরসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ