বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ক্রামাতোরস্কে দুটি যাত্রীবাহী বাসে রুশ হামলা, নিহত ৩৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ

Spread the love

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে দুটি যাত্রীবাহী বাসে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন।

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা ও কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দোনেৎস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন অভিযোগ করেছেন, বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ানোর উদ্দেশ্যেই যাত্রীবাহী বাস দুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় নিহত ও আহতদের মধ্যে বাসের যাত্রী ও চালকেরাও রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় কৌঁসুলির দপ্তর প্রকাশিত ছবিতে হামলার পর রাস্তায় বাস দুটির পোড়া ধাতব কাঠামো পড়ে থাকতে দেখা গেছে। আশপাশের এলাকায় ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ।

হামলার পর নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহরে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দোনেৎস্ক অঞ্চলে অবস্থানরত বেসামরিক নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভাদিম ফিলাশকিন। তিনি বলেন, যাত্রী ও চালকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলার কোনো অধিকার কর্তৃপক্ষের নেই।

ক্রামাতোরস্ক সিটি কাউন্সিল হামলাটিকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রুশ বাহিনীর ‘ভয়াবহ অপরাধ’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, হামলার স্থানটিতে কোনো সামরিক স্থাপনা ছিল না।

তবে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র সংঘাত চলছে এবং ফ্রন্টলাইন এলাকার বেসামরিক জনগণ নিয়মিত হামলার ঝুঁকিতে রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিবেশী দেশ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে ১১তম গ্রেড প্রদানের উদ্যোগ: গণশিক্ষা উপদেষ্টা

খালেদা জিয়ার অবস্থা গুরুতর, দোয়া চাইলেন মির্জা ফখরুল

৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি থাকবে: প্রেস সচিব

নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ার গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, নজর সবার দৃষ্টি ফলাফলে

বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত কয়েকটি বিমানঘাঁটি চালু করছে ভারত

ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়েছে: ডিএমপি

এশিয়া কাপ হকি: অপরাজিত বাংলাদেশ, চীনের বিপক্ষে বড় জয়