শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গোপালগঞ্জে কারফিউ অব্যাহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

Spread the love

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলার পর সৃষ্ট সহিংসতা মোকাবিলায় জারি করা কারফিউয়ের সময় আবারও বাড়ানো হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বহাল থাকবে।

আজ গোপালগঞ্জ জেলা প্রশাসন এই তথ্য জানিয়েছে।

আজ সকাল থেকে জেলা শহরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা দেখা যায়। দু-একটি ছোট যানবাহন ছাড়া আর কিছুই চোখে পড়েনি।

এদিকে, গত বুধবারের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা (নম্বর ১৫, তারিখ ১৮-৭-২০২৫) দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এই মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ১৩৫ জনকে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গত বুধবার রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ শুরু হয়েছিল, যা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন করে কারফিউ আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ করা হয়। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে কারফিউয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, গোপালগঞ্জে বুধবারের সহিংসতায় চারজন নিহত এবং ৪৫ জন পুলিশ সদস্য ও সাংবাদিকসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। তিনি আরও জানান, উচ্ছৃঙ্খল জনতা নিহত চারজনের মরদেহ পোস্টমর্টেম করতে না দিয়ে জেলা হাসপাতাল থেকে জোরপূর্বক নিয়ে যায়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রমজান নামের আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত