বুধবার , ১ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজাগামী ফ্লোটিলার দুই জাহাজকে ঘিরে ফেলেছে ইসরায়েল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

Spread the love

ফিলিস্তিনের গাজার উদ্দেশে ত্রাণসামগ্রী নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি নৌযানগুলোর আগ্রাসী আচরণের অভিযোগ উঠেছে। বুধবার গাজা উপকূল থেকে প্রায় ১১৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে বহরটিকে ঘিরে ফেলে ইসরায়েলের দুটি যুদ্ধজাহাজ। এ সময় আলমা ও সিরিয়াস নামের দুই জাহাজের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়।

ফ্লোটিলার আয়োজক থিয়াগো আভিলা জানিয়েছেন, এটি ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত সাইবার হামলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আংশিকভাবে কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হলেও ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মন্তব্য করেনি।

মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা এই বহরে রয়েছে ৪০টিরও বেশি নৌযান। এগুলোতে খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ বিভিন্ন দেশের প্রায় ৫০০ নাগরিক রয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী ও সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।

ফ্লোটিলার বৃহস্পতিবার সকালে গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী বহরটিকে ঠেকানোর হুমকি দিয়েছে। ইতালি ও স্পেন মানবিক সহায়তার জন্য নিজ নিজ নৌযান পাঠালেও সামরিক সংঘাতে জড়াবে না বলে জানিয়েছে। এছাড়া বহরের গতিবিধি নজরদারিতে ড্রোন ব্যবহার করছে তুরস্ক।

তবে ইতালি ও স্পেন স্পষ্ট করেছে, গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর নিরাপত্তার কারণে তারা আর বহরটির অনুসরণ করবে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বলিভিয়ায় নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি: সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সিরিয়াস’ আলোচনার জন্য প্রস্তুত ইরান

এআই প্রযুক্তিতে এক সপ্তাহেই ছাড়াল ৩০০ ডিজিটাল মামলা

স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি: সালাহউদ্দিন

৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

বস্তিবাসীদের জন্য মানসম্মত শিক্ষা ও চিকিৎসার প্রতিশ্রুতি: তারেক রহমান

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিন ছুটি

চুক্তি না হলে ইরানের অবকাঠামোয় হামলার হুমকি ট্রাম্পের

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো অসম্ভব: আরাগচি