শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনী ষড়যন্ত্র ঠেকাবে জনগণ: জয়নুল আবদিন ফারুক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণের বহু প্রতীক্ষিত নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে বিএনপি নয় — এই ষড়যন্ত্র প্রতিহত করবে দেশের জনগণ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ভোটাধিকার ফিরিয়ে আনতে মানুষ ১৬ বছর ধরে অপেক্ষা করছে। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ধানের শীষকে কেউ ঠেকাতে পারবে না। পিআর পদ্ধতি বা ইভিএম দিয়ে ভোট কারচুপির চেষ্টাও টিকবে না।”

ড. ইউনূসকে ইঙ্গিত করে তিনি বলেন, “যদি তিনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে ইতিহাসে তার নাম কলঙ্কিত হবে।”

তিনি আরও বলেন, এই দেশ আর একক নেতৃত্বের নয়, এটা এখন জনগণের দেশ। ভোটাধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে দেশের মানুষই রুখে দাঁড়াবে।

আলোচনায় আরও বক্তব্য রাখেন বিএনপির নেতারা হারুনুর রশিদ, সাইফুল আলম নীরব, আবু নাসের রহমাতুল্লাহ, মাইনুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৯৫ হাজার ভোটের ব্যবধানে জিতলেন মির্জা ফখরুল

⚡রেকর্ড বিদ্যুৎ উৎপাদনে রামপালের মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র

ইতালির উপকূলে নৌকাডুবি, ২০ অভিবাসীর মৃত্যু

ক্ষুধা দূরীকরণে বৈশ্বিক ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি সরকারের

ইশরাককে মেয়র ঘোষণার রিট খারিজ: বিএনপির নেতা-কর্মীদের উচ্ছ্বাস মিছিল