ইউনূস-তারেক ফোনালাপ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিমানবন্দর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে বিএনপি মিডিয়া সেলের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন এবং তার বিশেষ নিরাপত্তার আয়োজনের জন্য সপরিবারে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। এর আগে, তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি সিলেট হয়ে বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। মাতৃভূমিতে পা রেখেই তিনি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই সৌজন্যমূলক আলাপ সম্পন্ন করেন।



















