রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে ইসি সভা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ণ

Spread the love

রবিবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের (ইসি) সভা শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় তফসিল ঘোষণার আগে ও পরে প্রয়োজনীয় কার্যক্রম, জাতীয় নির্বাচনের অগ্রগতি, গণভোট প্রস্তুতি, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ও এসওপি চূড়ান্তকরণ, কেন্দ্র ব্যবস্থাপনা এবং স্মার্ট কার্ড পার্সোনালাইজেশনের বকেয়া নিষ্পত্তি বিষয়গুলো আলোচনা হচ্ছে। এছাড়া ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট কার্ডে মুদ্রণ করার বিষয়টিও তত্ত্বাবধানে আছে।

সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

গেল নভেম্বরে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। গণভোট সংযোজনের কারণে এবার প্রস্তুতিতে নতুন মাত্রা এসেছে। সরকার জানিয়েছে, দুই নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে দেশে অর্ধশতাধিক রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ইন্তেকাল করেছে,

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ৩১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে বিতর্ক-সমালোচনা তুঙ্গে

আজ শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়

গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারে এখনো ঐকমত্য হয়নি: আলী রীয়াজ

২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

হাদি হত্যা: ফয়সাল নেই ভারতে, গ্রেপ্তারও হয়নি কেউ, বলছে মেঘালয় পুলিশ

ঢাকায় লন্ডন মডেলে বাস সেবা উন্নয়নে কর্মশালা

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরবের আশ্বাস