শনিবার , ১৬ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ৭ জুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৬, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ

Spread the love

বহু প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত এই তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন বিসিবির পরবর্তী পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (১৬ মে) ক্রিকেট প্রেমী ও সংশ্লিষ্ট মহলের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সূচি: ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক ধাপ হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপএ বিক্রি করা হবে। বিসিবি নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মিরপুরের বিসিবি কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে মনোনয়নপএ সংগ্রহ করতে পারবেন। এরপর পূরণকৃত মনোনয়নপএ জমা বা দাখিলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২২ ও ২৩ মে।

পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া: মনোনয়নপএ দাখিলের প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্দিষ্ট বিধি মোতাবেক প্রবাসীদের খসড়া তালিকা প্রকাশ, যাচাই-বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এই আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পর বিসিবির পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণার সুযোগ পাবেন এবং সবশেষে ৭ জুন নির্ধারিত ভোটগ্রহণের মাধ্যমে আগামী ৪ বছরের জন্য বিসিবির নতুন নেতৃত্ব ও পরিচালনা পর্ষদ নির্বাচিত করবেন কাউন্সিলররা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পরমাণু শক্তির দৌড়ে ট্রাম্পের ফেরার ঘোষণা, বাড়ছে বৈশ্বিক উত্তেজনা

শেখ হাসিনার সঙ্গে তিশার ‘ছবি’ জাদুঘরে রাখার পরামর্শ শাওনের

জ্বালানি আমদানিতে গতি: বুধবার বন্দরে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের চালান

প্রথমবারের মতো নারী পেল অস্ট্রেলিয়ার সেনাপ্রধানের দায়িত্ব

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: বিএনপি মহাসচিব

রামিসার বাসায় প্রধানমন্ত্রী: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

তাওসিফ হ’ত্যা’কাণ্ডে মিডিয়ায় আসামির বক্তব্য প্রদানের ঘটনায় আরএমপি কমিশনারকে তলব

১০ দফা দাবিতে সারা দেশে পেট্রলপাম্প বন্ধ

মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সচিবালয়ে বিদায়ের সুর

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে হত্যায় ঢাকার তীব্র নিন্দা