মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিআইডি হেফাজতেও উচ্ছৃঙ্খল আচরণ আফ্রিদির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সিআইডির হেফাজতে থাকা অবস্থাতেও অসংযত আচরণ করছেন বলে জানা গেছে। ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে কাউকে তোয়াক্কা না করার যে অভ্যাস ছিল, তা এখনো বহাল রয়েছে বলে তদন্তসংশ্লিষ্টরা জানান।

সিআইডি সূত্র জানিয়েছে, আফ্রিদির বিরুদ্ধে বহু নারীসহ বিভিন্ন ব্যক্তি নির্যাতনের অভিযোগ তুলেছেন। তাঁদের সঙ্গেও যোগাযোগ করছে তদন্ত টিম। পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, হেফাজতে গভীর রাতে অস্বাভাবিক আচরণ করতেন আফ্রিদি। অনেক সময় নির্ঘুম কাটাতেন এবং ভোরের দিকে ঘুমালে অতীতের অপকর্মের স্মৃতি আঁকড়ে দুঃস্বপ্ন দেখে চিৎকার করতেন।

এদিকে, বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির বিরুদ্ধে নির্যাতনের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের একজন সায়েম একটি ভিডিওবার্তায় জানান, আড়াই বছর আগে আফ্রিদির নির্দেশে তাঁকে জোর করে মুচলেকা দিতে হয়েছিল। সিআইডি এই অভিযোগের সত্যতা যাচাই করছে। একইভাবে আফ্রিদির ঘনিষ্ঠজন তানভীর রাহীও জানিয়েছেন, তিনিসহ অনেক কনটেন্ট ক্রিয়েটর আফ্রিদির ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন।

সিআইডি আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধিতাকারীদের ওপর হামলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামিও আফ্রিদি। ওই মামলায় তাঁর বাবা নাসির উদ্দিন সাথীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খান মো. এরফান বলেন, আফ্রিদির ব্যবহৃত মোবাইল, কম্পিউটারসহ জব্দকৃত ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন এখনো আসেনি। তবে প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সিআইডি দাবি করেছে, তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একটি শক্তিশালী অপরাধচক্র সক্রিয় ছিল, যেটি ভুক্তভোগীদের কাছে পরিচিত ছিল ‘গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট’ নামে। অভিযোগ অনুযায়ী, এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুললেই ভুক্তভোগীদের হুমকি, গুম কিংবা মিথ্যা মামলার ফাঁদে ফেলা হতো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত