মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতীয় নির্বাচন নিয়ে সংশয় নেই বিএনপির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তাদের কোনো সংশয় নেই। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে ইতোমধ্যে চিঠি দিয়েছেন এবং কমিশনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। তাই নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, “যারা সংশয় প্রকাশ করছেন, তারা কৌশলগত কারণে বলছেন। এ নিয়ে আমাদের বলার কিছু নেই।”

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, ৮৪ দফার মধ্যে অধিকাংশ বিষয়ে সব দলের ঐকমত্য থাকলেও ১৫টি প্রস্তাবে ভিন্নমত দেওয়া হয়েছে, যার মধ্যে বিএনপি ১০টিতে আপত্তি জানিয়েছে।

সংবিধান সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন, কিছু প্রস্তাব অধ্যাদেশ বা নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব হলেও, যেসব পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন, সেগুলো নতুন খসড়ায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এছাড়া, কোনো সনদ সংবিধানের ঊর্ধ্বে হতে পারে না—এ বিষয়েও তিনি সতর্ক করেন।

তিনি জানান, সংসদের উচ্চকক্ষ, পিআর পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো কয়েকটি বিষয়ে বিএনপি আপস করতে রাজি থাকতে পারে। আগামী ২০ আগস্ট বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিক মতামত জমা দেওয়া হবে এবং ২৫ আগস্ট থেকে কমিশনের আলোচনায় অংশ নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্য থাকলেও আলোচনার মাধ্যমেই তা সমাধান সম্ভব, এবং বিএনপি সেই প্রক্রিয়ায় অংশ নেবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ

২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

বাংলাদেশি সিনেমা ‘আলী’ কান উৎসবে রচনা করল ইতিহাস

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বদলীয় কমিটির প্রস্তাব: জাতীয় সংসদে ঐকমত্যের আভাস

বিসিএস প্রার্থীদের জন্য জবির বিশেষ বাস সার্ভিস আজ

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি: ৩২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

আন্তর্জাতিক বিধি মেনে শেখ হাসিনাকে ফেরানোর সুযোগ আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

তিনশ’ ফিটে তারেক রহমানের সংবর্ধনা আয়োজন বিএনপির

গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস: রাষ্ট্রপতি