শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফেব্রুয়ারিতেই নির্বাচন, বিলম্বের আশঙ্কা নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশে জাতীয় নির্বাচন আসন্ন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং এ প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে পারে এমন কোনো শক্তি নেই। শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল-আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “নির্বাচন নির্ধারিত সময়েই হবে। কোনো ধরণের সংশয় বা বিলম্বের সুযোগ নেই। প্রধান উপদেষ্টা যা বলেছেন, সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নানা গুজব ছড়াচ্ছেন, তাদের বলছি—আপনারা গুজব ছড়ানো বন্ধ করুন। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এটা নিশ্চিত।”

শফিকুল আলম আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে পুরো জাতি প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বর্ষা শেষে প্রতিটি মহল্লায় নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, “সরকার এবং নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একযোগে কাজ করছে। পাশাপাশি সমাজের সব পক্ষেরও দায়িত্ব রয়েছে নির্বাচন প্রক্রিয়াকে সফল ও সুষ্ঠু করতে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের দুই সুপ্রিম কোর্ট বিচারপতির পদত্যাগ

নাহিদ ইসলাম বলছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড শুধুই প্রতারণা

সিলেটে গিয়েও হেরে গেলেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস

ভোট যত কাছে, ভয় তত কমবে: সিইসি

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে থাকার সিদ্ধান্ত: যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময়

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত, বলছে ৮০টি থিংকট্যাংক

ইরানের ওপর ‘সবচেয়ে বড় বোমা হামলা’র হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইসরায়েলের নতুন আকাশযুদ্ধ সক্ষমতা