শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন নিয়ে শঙ্কা এখনো রয়ে গেছে: গয়েশ্বর চন্দ্র রায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

Spread the love

গণতন্ত্র এখনও নাগালের বাইরে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, “আমরা আশাবাদী নির্বাচন হবে, কিন্তু সে নির্বাচন কতটা সুষ্ঠু হবে—তা এখনই বলা যাচ্ছে না। কারণ নানা ষড়যন্ত্র চলমান রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং কারো ফাঁদে পা দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি জাতির অভিভাবক হয়ে উঠেছেন। গণতন্ত্রের জন্য তিনি জীবন বাজি রেখে লড়ছেন। যদিও তিনি নিজে কখনো জন্মদিন পালন করেননি, দলীয়ভাবে আমরা তা পালন করি।”

অনুষ্ঠানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, “খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেয়েছিল।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে।”

বিএনপি নেতা মির্জা আব্বাস এ সময় বলেন, “২০০৮ সালে নেতাকর্মীদের পরামর্শ ও রাজনৈতিক চাপে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় হায়েস মাইক্রোবাসে আগুন, কোনো হতাহত হয়নি

বাজারের সব ধরনের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

পাকিস্তান-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ, ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প প্রধান উপদেষ্টার জরুরি বার্তা

গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে

ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা ৫ হাজার: ঢাকার সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত

পে-স্কেল নিয়ে জামায়াতের প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন

ওষুধের দামে বড় হস্তক্ষেপ: নতুন তালিকা অনুমোদন

গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পরিক্রেক্ষিতে আজ জরুরি বৈঠক