বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

Spread the love

আগামী সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, রোডম্যাপ নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে এবং এটি আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ কার্যকর হবে, তা পরবর্তীতে জানানো হবে।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান, এ বিষয়ে এখনো আলোচনা চলছে। আলোচনার পর বিস্তারিত জানানো হবে। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষণে অংশ নিতে কমিশন এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে, যা যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে।

সর্বশেষ - অপরাধ