রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিগগিরই সরাসরি দেখা হবে: নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, খুব শিগগিরই দলের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।

রবিবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির প্রতি আস্থা রাখে। এই আস্থার মূল্যায়ন করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে এবং দেশকে পুনর্গঠনের পথে এগিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর রমজানের আগেই নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ সম্পন্ন হবে, যদিও এরপরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

জুলাই মাসের গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচারকে দেশ থেকে বিদায় জানাতে সক্ষম হয়েছে বিএনপি ও গণতন্ত্রকামী জনগণ।

স্বৈরাচার সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ওই শাসনব্যবস্থা দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাত ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করেছে। এগুলো পুনর্গঠনই হবে বিএনপির অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, শিক্ষার আলো পৌঁছে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে এবং তাদের ভবিষ্যত গঠনে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে, তাদের মনে আস্থা তৈরি করতে হবে এবং জনগণকেই কেন্দ্র করে দলের সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার আশঙ্কায় শতাধিক চরবাসী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

নেতানিয়াহুর সঙ্গে ‘যৌথভাবে’ যুদ্ধ শেষের সিদ্ধান্ত হবে: ট্রাম্প

পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি

“নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজন নেই” — সালাহউদ্দিন আহমদ

সৌদি আরবে হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

ট্রাম্প-শি বৈঠক: ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে চীন সফর

 ডিপফেক রোধে ভারত সরকারের সঙ্গে থাকবেন রাশমিকা মান্দানা।

যুদ্ধবিরতির পরও গাজায় খাদ্য সংকট ‘বিপর্যয়কর’ অবস্থায় : ডব্লিউএইচও