বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হিট প্রকল্পে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ শাবিপ্রবি শিক্ষকদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

Spread the love

৪ হাজার কোটি টাকার বিশ্বব্যাংক সহায়িত ‘হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারে সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ড. আবুল হাসনাত, ড. রেজাউল করিমসহ ছয়জন শিক্ষক অভিযোগ করেন, প্রকল্পে কম যোগ্যতা ও লো প্রোফাইলধারী শিক্ষকদের গবেষণা প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এমনকি রাজনৈতিক প্রভাব, নৈতিক সংকট এবং রিভিউ কমিটির স্বচ্ছতার অভাব প্রকৃত গবেষকদের বঞ্চিত করেছে।

তারা বলেন, প্রকল্প অনুমোদনে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের বাদ দিয়ে অপ্রাসঙ্গিক ক্ষেত্রের ব্যক্তিদের রিভিউ কমিটিতে রাখা হয়েছে, এমনকি পিএইচডি না থাকাদেরও রাখা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, রিভিউ প্রক্রিয়ায় স্বার্থের দ্বন্দ্ব, বিভ্রান্তিকর রিসার্চ কোয়ালিটি মূল্যায়ন, বিভাগভিত্তিক বৈষম্য, প্রাক-বাছাই প্রক্রিয়ার অভাব এবং অর্থের অপচয় স্পষ্ট।

শিক্ষকরা তিন দফা দাবি উপস্থাপন করে বলেন, দাবি না মানলে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, হিট প্রকল্প বাস্তবায়ন করছে ইউজিসি। এতে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক মিলিয়ে ৪ হাজার ১৬ কোটি টাকা ব্যয় হবে। তবে প্রকল্প পরিচালক নিয়োগসহ নানা ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও উঠেছে।

সর্বশেষ - অপরাধ