সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগুন সন্ত্রাস দমনে ডিএমপির ‘গুলির নির্দেশ’ জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীতে নাশকতা ও আগুন সন্ত্রাসের ঘটনা বাড়তে থাকায় পুলিশের আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ওয়্যারলেস বার্তায় তিনি সদস্যদের এ নির্দেশনা দেন। পরে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ডিএমপি প্রধান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নগরবাসীর জীবন ও সম্পদ রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। “বাসে আগুন দেওয়া, ককটেল নিক্ষেপ করে জীবননাশের চেষ্টা কিংবা পুলিশের ওপর হামলা—এসব পরিস্থিতিতে আত্মরক্ষার্থে পুলিশ আইনি অধিকার প্রয়োগ করবে,” বলেন কমিশনার সাজ্জাত আলী।

এর আগে চট্টগ্রামে টার্গেট কিলিংয়ের পর গত ১১ নভেম্বর মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে গুলির নির্দেশ দিয়েছিলেন, যা দেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ (১৭ নভেম্বর) ঘিরে উত্তেজনা বাড়ায় রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটে। এ অবস্থায় আওয়ামী লীগ অনলাইনে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করলে নাশকতা আরও ছড়িয়ে পড়ে। শনিবার রাত থেকে ধারাবাহিকভাবে ঢাকার বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটে।

পুলিশের কয়েকজন উপকমিশনার জানান, দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারায় আত্মরক্ষার অধিকার স্পষ্টভাবে উল্লেখ আছে—অতএব পরিস্থিতি প্রাণঘাতী হলে পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে। একজন অপরাধ বিভাগের ডেপুটি কমিশনার জানান, জুলাই–আগস্টের ভয়াবহ পরিস্থিতির পরও মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা এখনও চাপের মধ্যে আছেন, তাই কঠোর নির্দেশনার প্রয়োজন ছিল।

সর্বশেষ - অপরাধ