মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

টঙ্গীতে শেষ হয়েছে তাবলীগ জামাতের জোড় ইজতেমা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলার প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি এতে অংশ নেন।

দোয়া সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। মুহূর্তগুলোতে ‘আমিন আমিন’ ধ্বনিতে কম্পিত হয় সমগ্র টঙ্গী ময়দান, আর মুসল্লিদের মধ্যে কান্নার রোল ছড়িয়ে পড়ে। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

ইজতেমার সময় মোট ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

হাসিনা-কাদের-নিজামসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভারত-বাংলাদেশ টানাপোড়েনে অর্থ-বাণিজ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘মানুষ কীভাবে এত সুন্দর হয়, অঞ্জনা ছিল পরীর মতো’ : ইলিয়াস কাঞ্চন

বায়ু দূষণে বাংলাদেশিদের আয়ু কমছে সাড়ে পাঁচ বছর

বজরঙ্গি মুন্নি হর্ষালি ফিরছেন ৬৫ বছরের সুপারস্টারের সঙ্গে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াচ্ছে সরকার

প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণায় বিএনপির অসন্তোষ