বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পুলিশে নিয়োগ হবে ১৪ হাজার ৪০০ জন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ জন লোকবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বাড়াতে সরকার নতুন করে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এসব পদ সৃজন হলে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।

তিনি আরও জানান, পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ করা হবে। রাজস্ব বাজেটের আওতায় প্রয়োজনীয় যানবাহন ও জলযান ক্রয়ের মাধ্যমে এ ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় যানবাহন ও জলযান সরবরাহের মাধ্যমে পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। এতে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণকে সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একনেকে ১৩ প্রকল্পে ৮ হাজার কোটি টাকার অনুমোদন

এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জুলাই গণহত্যার দায়ে পলক ও জয়ের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

নির্বাচনে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

আলজেরিয়ার ইতিহাসে প্রথম নারী স্পিকার নির্বাচিত হলেন খালিদা বউফেদেশ

বিএনপির মন্ত্রিসভা সম্প্রসারণ ও সমমনা শরিকদের মূল্যায়নের উদ্যোগ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

ঈদ আনন্দের মধ্যেই বন্যা আতঙ্ক: তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা