শনিবার , ২ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ণ

Spread the love

মালয়েশিয়ার পাহাং রাজ্যে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার সকালে দেশটির সংবাদমাধ্যম টিভি তিগা দুর্ঘটনার খবরটি প্রকাশ করে।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ান্তান-কুয়ালালামপুর মহাসড়কে। নিহতরা হচ্ছেন—সাবের হাসান (৩০), জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। তাঁরা সবাই একটি গাড়িতে করে কুয়ান্তান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন।

আহতদের টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পাঠানো হয়েছে হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য।

কুয়ান্তান জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একপাশে ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে। তদন্তে আরও জানা যায়, গাড়িচালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্সের মেয়াদও অনেক আগে শেষ হয়ে গিয়েছিল।

পুলিশ বলছে, দুর্ঘটনার তদন্তে এখন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ, এবং নিহতদের ও আহতদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারা অনুযায়ী, বেপরোয়া চালনার অভিযোগে একটি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হত্যাচেষ্টা মামলায় নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদি গ্রেফতার দেখিয়েছে আদালত

অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান: ইসি আনোয়ারুল

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর

চীনের কুনমিং: বাংলাদেশি রোগীদের নতুন চিকিৎসা গন্তব্য

আসলে কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

সাবেক আইজিপি বেনজীরের মার্কিন ও মালয়েশিয়ার সম্পদ ক্রোক-ফ্রিজের নির্দেশ আদালতের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছি : মির্জা আব্বাস

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিন যুদ্ধবিরতি বাড়ানোর খসড়া সমঝোতা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩