বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি আগামীকাল শুক্রবার (০৫ ডিসেম্বর) দেশের সকল মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আয়োজন করবে। বৃহস্পতিবার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, নেতাকর্মী ও সাধারণ জনগণ উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরও দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে।

নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। অসংখ্য নির্যাতনের মধ্যেও তার দৃঢ় অবস্থানকে দমানো যায়নি। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ দোয়ার মাধ্যমে তাকে দ্রুত সুস্থ হয়ে জনগণের কাছে ফিরে আসতে সাহায্য করবে।

রিজভী আরও জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত কয়েকটি বিমানঘাঁটি চালু করছে ভারত

হামজা-জায়ানকে নিয়ে দুশ্চিন্তা, তবে গুরুতর নয়: কাবরেরা

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের

জাতীয় বিশ্বাসঘাতকদের সন্ধানে ইরানের অভিযান: ৫ ইসরায়েলি গুপ্তচর আটক

টানা চতুর্থ দিনের মতো বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ভোগান্তিতে রোগীরা

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

রেনু হত্যা মামলার রায়: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৪

বাম্পার ফলন ও পর্যাপ্ত মজুতেও চালের বাজারে অস্থিরতা

১৯ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ পর্যায়ে, বাংলাবান্ধা এক্সপ্রেস বাতিল

খুমেক হাসপাতালে আগুন: নারী রোগীর মৃত্যু ও নার্সসহ পাঁচজন আহত