রবিবার , ২৭ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাত: আহত অন্তত ১১, সন্দেহভাজন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্স সিটিতে অবস্থিত একটি ওয়ালমার্ট দোকানে শনিবার (২৬ জুলাই) ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

ট্রাভার্স সিটির মানসন মেডিকেল সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ১১ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করেছে।

মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ জানিয়েছে, তারা ট্রাভার্স সিটির ওই ওয়ালমার্ট দোকানে ছুরিকাঘাতের একাধিক ঘটনা নিয়ে তদন্ত করছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে, তবে তার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

লেক মিশিগান এবং আরও কয়েকটি বড় হ্রদের কাছাকাছি অবস্থানের কারণে ট্রাভার্স সিটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। (সূত্র: বিবিসি, সিবিএস নিউজ)

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘মাদকের অভয়ারণ্য’ সোহরাওয়ার্দী উদ্যান: দিনে ৪০ কেজি গাঁজার রমরমা ব্যবসা

বগুড়ায় বাসচাপায় ছয় শ্রমিক নিহত

শিক্ষকদের ফেসবুকে নজরদারিতে মাউশির মনিটরিং কমিটি

দীর্ঘ চার মাসের অনিশ্চয়তা কেটে দেশে ফিরলেন ১৭ নাবিক, বিমানবন্দরে স্বস্তির পুনর্মিলন

গাজার যুদ্ধপরবর্তী পরিস্থিতি নিয়ে সৌদির তিন দফা পরিকল্পনা

সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল-ত্রুটি ধরিয়ে দিন

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

ইলিয়াস হোসাইন এর লাইভে মেজর ডালিম অতঃপর….

বিজয়নগরে জাপা-গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি