রবিবার , ২৭ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজায় ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন যে, ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইনসহ সবকিছুই লঙ্ঘন করছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, গাজায় ত্রাণ আটকে রাখার ইসরায়েলি পদক্ষেপ “মানবতা, নৈতিকতা এবং আন্তর্জাতিক আইন—সবকিছুরই লঙ্ঘন।”

সরকারি সম্প্রচার সংস্থা এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ বলেন, “সবাই দেখতে পাচ্ছে মার্চে ইসরায়েল যে সিদ্ধান্ত নিয়ে খাদ্য প্রবাহ বন্ধ করেছে, তা স্পষ্টতই আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল। এটি মানবিকতারও অবমাননা।” তিনি আরও যোগ করেন, “গাজার জনগণের কাছে খাদ্য ও ত্রাণ পৌঁছানো আটকে দেওয়া শুধু আইনের দৃষ্টিতেই নয়, নৈতিকতার দিক থেকেও গ্রহণযোগ্য নয়।”

তবে ফ্রান্সের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আলবানিজ জানান, “তার সরকার ‘তাৎক্ষণিকভাবে’ এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।” তিনি বলেন, “আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেব, যদি এবং যখন প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হয়। তবে প্রশ্ন হচ্ছে—আপনি কীভাবে হামাসকে এ প্রক্রিয়া থেকে বাদ রাখবেন?”

এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস সম্প্রতি জানিয়েছে যে, তারা গাজা একটি আন্তর্জাতিকভাবে সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দিতে রাজি, যদি একটি স্থায়ী যুদ্ধবিরতি হয়। তবে তারা স্পষ্ট করেছে, “ইসরায়েলের দখল চলতে থাকলে আমরা অস্ত্র সমর্পণ করব না।” (সূত্র: এবিসি)

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকদের আন্দোলনে স্থবির বার্ষিক পরীক্ষা কার্যক্রম

মালয়েশিয়ায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১৭১ অবৈধ অভিবাসী

যুদ্ধবিরতির মাঝেও হামলা: লেবানন-এ নিহত ২,৫২১, বাড়ছে উদ্বেগ

তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর

তারেক রহমানের প্রত্যাবর্তন: সম্ভাবনা ও বহুমুখী চ্যালেঞ্জে বিএনপি

নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১১০০ ধারালো অস্ত্র

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি: সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

উন্নতির দিকে খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল

মিথ্যা মামলা ও মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: আসিফ নজরুল

নতুন নীতিমালায় ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা