শনিবার , ১২ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চলতি হজ মৌসুমে ৪৫ বাংলাদেশি হাজির ইন্তেকাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ৫:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

চলতি বছর পবিত্র হজ পালনের আগে ও পরে এখন পর্যন্ত ৪৫ জন বাংলাদেশি হাজির ইন্তেকাল হয়েছে। মৃতদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদ থেকে শনিবার (১২ জুন) এ তথ্য জানা গেছে।

পোর্টালের তথ্য অনুযায়ী, ইন্তেকালকৃতদের মধ্যে মক্কায় ২৭ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৩ জন এবং আরাফায় ১ জন মারা গেছেন। সর্বশেষ গত ৫ জুলাই রংপুরের মিঠাপুকুরের আবুল কালাম আজাদ (৬৫) এবং ভোলার লালমোহনের রুহুল আমিন (৬২) ইন্তেকাল করেন। ইন্তেকালকৃত ৪৫ জনের মধ্যে কেউ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, আবার কেউ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

এদিকে, পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৮৭ হাজার ১০০ বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৬৮৭ জন ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮ হাজার ৬৮৪ জন হাজিকে ফিরিয়ে এনেছে, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২ হাজার ২৬৭ জন হাজিকে দেশে পৌঁছে দিয়েছে। এছাড়া, অন্যান্য এয়ারলাইন্সে আরও ৯ হাজার ৬৮ জন হাজি ফিরেছেন। এ পর্যন্ত মোট ২২১টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১২টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট পরিচালনা করেছে।

সর্বশেষ - অপরাধ