মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার বাংলাদেশের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

Spread the love

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ হারলো বাংলাদেশ। পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা।

টস জিতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুটা ভালো করতে না পারলেও দ্রুত ঘুরে দাঁড়ায়। মাত্র ১ রানে মাদুশকা ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা মিলে যোগ করেন ৫৬ রান। নিশাঙ্কা তানভীর ইসলামের বলে ৩৫ রানে আউট হন। এরপর কামিন্দু মেন্ডিসকে দ্রুত ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।

১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে সেই চাপ সামাল দেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। দুজন মিলে গড়েন ১২৪ রানের জুটি। কুশল মেন্ডিস তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ শতক পূর্ণ করেন, এটি বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় সেঞ্চুরি। ১১৪ বলে তিনি করেন ১২৪ রান, আর আসালাঙ্কা করেন ৫৮।

শেষ দিকে বাংলাদেশের বোলাররা ফিরে এলেও লঙ্কানদের বড় সংগ্রহ ঠেকাতে পারেননি। লিয়ানাগে ১২ ও ভেল্লালাগে ৬ রানে বিদায় নেন। হাসারাঙ্গা ১৮ ও চামিরা ১০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস ধসে পড়ে দ্রুতই। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। ইমন ও মিরাজ করেন ২৮ রান করে। এছাড়া জাকের আলী করেন ২৭, তানজীদ হাসান ১৭ ও শামীম হোসেন ১২ রান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি জাতিসংঘ–যুক্তরাষ্ট্রের গভীর সমবেদনা

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে : ববি হাজ্জাজ

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই মূল চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে: প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেমিকাকে ভিডিও কলে রেখেই কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ভুল কমিউনিটি সেন্টারে বরযাত্রা: খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

আসছে জনতার দলের নেতৃত্বে নতুন নির্বাচনি জোট ‌‘ইনসাফ মঞ্চ’

লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৭৫ বাংলাদেশি

চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৬২