শুক্রবার , ২৭ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বান্দরবানে ৯০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৫ ৩:৪২ পূর্বাহ্ণ

Spread the love

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের রেজুআমতলী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারীকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) জানান, বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির জোয়ানরা সীমান্ত এলাকার হাজমপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ও ইয়াবা উদ্ধার করে।

আটক নারীরা হলেন মোছাম্মদ গোলজাহার (৩২), ও মোছাম্মদ কুলছুমা (২৮)। তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ: ৪ সংবাদকর্মী আহত

হামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, বাড়ছে সংক্রমণ

গুলশান চাঁদাবাজি তদন্তে উপদেষ্টাদের নাম স্পষ্ট করার দাবি বিএনপির

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক: পেরাক রাজ্যে ইমিগ্রেশন অভিযান

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে শুক্রবার (৬ জুন) ঈদ

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পরপর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান

ইরানে যেভাবে স্থল অভিযান চালাতে পারেন মার্কিন সেনারা

নভেম্বরে গণভোট না হলে জনগণ তা মেনে নেবে না: মামুনুল হক

লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক