সোমবার , ২৩ জুন ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসরায়েল হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৩, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

Spread the love

ইরান সম্প্রতি ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এবার তারা গাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা গাদর-এইচ নামের একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে। ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার অপারেশন ট্রু প্রমিজ-৩ এর ২১তম অভিযানে প্রথমবারের মতো মাল্টিওয়্যারহেড বিশিষ্ট গাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সোমবার ভোরে এই ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলো কেঁপে ওঠে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় বেশ কয়েকটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আইআরজিসির বিবৃতি অনুযায়ী, এই অপারেশনের বর্তমান পর্যায়ে স্মার্ট ড্রোন হামলার সঙ্গে সমন্বয় করে কঠিন এবং তরল-জ্বালানিযুক্ত উভয় ধরণের ক্ষেপণাস্ত্রই অন্তর্ভুক্ত ছিল।

এই পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন ছিল মাল্টিওয়্যারহেডের খাইবার-শ্রেণির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও গাদর-এইচ-এর আত্মপ্রকাশ, যা প্রথমবারের মতো মোতায়েন করা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই উন্নত কৌশলগত ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে দক্ষিণ ও মধ্য ইসরায়েলে ব্যাপক ধ্বংসাত্মক প্রভাব ফেলা। (সূত্র: প্রেস টিভি)

সর্বশেষ - অপরাধ