বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খামেনির সরাসরি হুমকি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৫ ১:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার (১৮ জুন, ২০২৫) জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এই জাতি (ইরান) কখনোই আত্মসমর্পণ করবে না। আমেরিকানদের জানা উচিত, যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।”

সম্প্রতি ইসরায়েল ভোররাতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়, যার পাল্টা জবাব দিয়েছে ইরানও। এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বান জানান এবং বলেন, “যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছেন, তবে এখনই তাঁকে হত্যা করা হবে না।”

খামেনি তার বক্তব্যে আরও বলেন, “আমেরিকানরা জানুক, ইরানি জাতি কোনো হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করে না। আমাদের ইতিহাসই তার প্রমাণ।” তিনি জোর দিয়ে বলেন, “যারা বুদ্ধিমান, তারা জানে—ইরান কখনো ভয় পায়নি, এবারও পাবে না।”

ইসরায়েলের হামলা ও আইএইএ’র পর্যবেক্ষণ

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইসরায়েল ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। সংস্থাটির এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, হামলার শিকার কেন্দ্র দুটি হলো টিইএসএ কারাজ ও তেহরান রিসার্চ সেন্টার, যেগুলি একসময় আইএইএ-এর নজরদারির আওতায় ছিল।

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ৫০টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের সেন্ট্রিফিউজ ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইরান থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ শ্রমিক নিহত

সরকার নির্ধারিত মূল্য না পাওয়ায় চামড়া ব্যবসায়ীদের ক্ষোভ ও লোকসানের শঙ্কা

নিউইয়র্কে জাতীয় পরিচয়পত্র ইস্যুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

জয় ও পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মিটফোর্ডে সোহাগ হত্যা: ব্যবসায়িক দ্বন্দ্ব না চাঁদা দাবি?

রুশ অস্ত্রে পশ্চিমা যন্ত্রাংশের অভিযোগ জেলেনস্কির

পারমাণবিক সংকট নিরসনে ইরানের ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া

শুরু হলো সেই ‘লাল জুলাই’

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ৯ নেতা-কর্মী গ্রেফতার

হাদিকে গুলি করা হামলাকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি